প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:২৪
চোরাই গরু পাচারকালে ফসল নষ্ট
দোয়ারাবাজারে জমির ফসল নষ্ট করে চোরাই গরু পাচারকালে প্রতিবাদ করায় যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও—কন্তারগাঁও ভাঙা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পরে ৮ জনের নাম উল্লেখ করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তেরাপুর গ্রামের বাসিন্দা চেরাগ আলী।
অভিযোগ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁও এবং নরসিংপুর ইউনিয়নের কন্তারগাঁও ভাঙ্গা নামক এলাকা দিয়ে প্রতিরাতে ভারতীয় গরু পাচার করে নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাঁদশা মিয়া’র ছেলে নানু মিয়ার নেতৃত্বে একটি চোরাকারবারি চক্র।
এতে করা ওইসব এলাকার ধান এবং শীতকালীন নানা সবজি নষ্ট হয়। স্থানীয়রা এসবের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে হুমকি—ধমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়। মঙ্গলবার সকালে ভিকটিম চেরাগ আলীর সাহাব উদ্দিন নিজ বাড়ির আঙ্গিনায় ফসল জমিতে আসলে দেখতে পায় নানু মিয়াসহ বেশ কয়েকজন ভারতীয় চোরাই গরু নিয়ে ফসলি জমির উপর দিয়ে যাচ্ছে। এতে ফসল নষ্ট হওয়াতে সাহাব উদ্দিন চিৎকার দিলে স্থানীয়রা এসে জড়ো হয়ে এর প্রতিবাদ করে। এসময় পাচারকারীরা গরু নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সাহাব উদ্দিন বাইসাইকেল চালিয়ে পাশ^র্বর্তী সড়ক গেলে উল্লেখিত অভিযুক্তরা তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এমতাবস্থায় পরিবারের লোকজনের নিরাপত্তা ও এর উপযুক্ত বিচারের চেয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চেরাগ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আহমদ আলীর জিম্মায় নাহিদ আলী নামের ছেলেটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
অন্যান্য অভিযুক্তরা হলেন— সানিয়া গ্রামের আব্দুল হকের ছেলে জালাল মিয়া ও জাবেদ মিয়া, শ্রীপুর গ্রামের মখলিছ মিয়ার ছেলে সালাম মিয়া। শ্যামারগাঁও গ্রামের রইছ আলী'র ছেলে আয়নাল মিয়া, নুর মিয়ার ছেলে সেবুল মিয়া, ঘিলাতলী গ্রামের কাছিম আলীর ছেলে আব্দুস সালাম, শ্যামারগাঁও গ্রামের খোয়াজ আলীর ছেলে জালাল মিয়াসহ অঙ্গাত নামা ৪—৫ জন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত নানু মিয়াসহ একাধিকজনের সাথে যোগাযোগ করা হলেও কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য আহমদ আলী বলেন, সকালে নানু মিয়া আমাকে কল দিয়ে বলে যে তারা ভারতীয় গরু—মহিষ বাংলাদেশে আনার মূহুর্তে চেরাগ আলীর ছেলে সাহাব উদ্দিন ভিডিও করে। এসময় তাকে নিয়ে এসেছে। এখন ইউপি সদস্যের মাধ্যমে তার পরিবারের কাছে দিতে চায়। পরে ছেলেটিকে ইউপি সদস্য তার পরিবারের কাছে দিতে চাইলে তারা তাদের সন্তানকে অপহরণের চেষ্টার বিচারের আগে পর্যন্ত নিবেন না বলে জানান।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন