প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:২৯
ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামে এক তরুণীকে বিয়ে করেছেন ঝং লং (Zhang Long) নামের চীনের এক নাগরিক। দুই দেশের নাগরিকের মধ্যে এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে কৌতুহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। কুশবু বেগম উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে।
(1).jpg)
অপরদিকে চীনা নাগরিক ঝং লং চীনের আনহুই প্রদেশের সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ৬১ নম্বর ফ্রহিং ঝেন, ক্সিং কমিউনিটির বাসিন্দা। সে বাং ইউং গেল ও হি ইউ ইয়িং দম্পতির সন্তান।
কুশবু বেগম জানান, ঢাকায় কুশবু বেগম ও চীনা নাগরিক জাং লং এর বিয়ে সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত সোমবার রাতে বিয়ের বিষয়টি জানাজানি হলে এলাকায় এ নিয়ে কৌতূহল ও আলোচনা শুরু হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন