মেধা যাচাই পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৩৭

শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘মেধা যাচাই পরীক্ষা (শান্তিগঞ্জ মডেল)’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা হয়।

 


উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম—আহ্বায়ক রওশন খান সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম আহমদ ভূঁইয়া ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

 


সভায় জানানো হয়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষাটি মোট ১০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বাংলা, গণিত ও ইংরেজিতে ২৫ নম্বর করে, বিজ্ঞানে ১৫ নম্বর এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১০ নম্বর থাকবে। নির্ধারিত বিষয়গুলোর ওপর সাধারণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে।

 


আগামী ২৮ নভেম্বর (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র নির্ধারণের কথা সভায় জানানো হয়। কেন্দ্রগুলো হলো—আব্দুল মজিদ কলেজ, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, পাগলা মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়, আব্দুল রশিদ উচ্চ বিদ্যালয়, আমরিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসা, বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়, জয়সিদ্ধি বসিয়াখাউরি বড়মোহা (জেবিবি) উচ্চ বিদ্যালয়, সুরমা হাইস্কুল এন্ড কলেজ, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয় ও সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়।

 


সভায় বক্তারা উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার