মা‘দকবি‘রোধী অ‘ভিযানে ২ জনের কা‘রাদ‘ণ্ড ও অর্থদ‘ণ্ড

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪০

সুনামগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর আওতায় ২টি পৃথক মামলায় ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়। 

 


দণ্ডপ্রাপ্ত অভিযুক্তদের মধ্যে একজনকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ২৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পাল।

 


অভিযান শেষে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার