মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১২:২১

সংগৃহীত ছবি 

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। দর্শক ভোটে একসময় শীর্ষে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি। প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মাহি। জানিয়েছেন, দেশের মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ।

 

 

মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন। সত্যিই আমি কৃতজ্ঞ।’

 

 

বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চেয়েছিলেন মাহি। নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন কখনো ভুলবেন না।

 

প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে মাহি লেখেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

 

 

তবে এই অভিজ্ঞতাকে ব্যর্থতা মনে করেন না তিনি। মাহির মতে, সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না। কিন্তু সেই চেষ্টার মূল্যও কমে যায় না।

 

এর আগে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাশিত সাফল্য না এলে বাংলাদেশের মানুষের প্রতি তার বার্তা কী হবে, এমন প্রশ্নে খবরের কাগজকে মাহি বলেন, ‘আমি চাই, বাংলাদেশের মানুষ আমাকে শুধু একটি ফলাফলের মাধ্যমে বিচার না করে আমার পুরো যাত্রাটাকে দেখুক। একটি প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকতেই পারে, কিন্তু দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটাই আমার কাছে অনেক বড় সম্মানের। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ফলাফল যা-ই হোক, আমি চাই বাংলাদেশের পতাকাটা যেন সম্মানের সঙ্গে তুলে ধরতে পারি।’

 

 

তিনি আরও বলেন, ‘আমার এই যাত্রা যদি বাংলাদেশের একজন মেয়েকেও নিজের স্বপ্নের পেছনে ছুটতে সাহস জোগায়, সেটাই হবে আমার অনেক বড় প্রাপ্তি।’

 

বুধবার (২৫ নভেম্বর) পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে সেরা ৩০-এ জায়গা হয়নি মাহির। ফলে সেখানেই শেষ হয় তার প্রতিযোগিতার যাত্রা।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার