ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে রু'খে দিল রোমা 

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:৫৮

সংগৃহীত ছবি 

চ্যাম্পিয়ন্স লিগে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। ৫ ম্যাচ শেষে প্যারিসের দলটি এখন তালিকার দুই নম্বরে অবস্থান করছে। নিজেদের মাঠে রোমার বিপক্ষে ড্র করে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট খোয়াল পিএসজি।

 

 

আক্রমণাত্মক ফুটবল খেলা দুই দলের জমজমাট লড়াইয়ে শুরুতে এগিয়ে যায় ইতালিয়ান দলটি। পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ঘুরে দাঁড়ায় পিএসজি। তবে শেষ দিকে ডনিয়েল ম্যালেনের পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে রোমা।

 

 

সুন্দর একটি গোলে ম্যাচের সূচনা করে রোমা। দুর্দান্ত প্রেসিংয়ে পিএসজির কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁম দিক দিয়ে মারিও হারমোসো ও মাতিয়াস সুলে চমৎকার বোঝাপড়ায় আক্রমণ শাণান। শেষ পর্যন্ত বক্সে ঢুকে গোলটি করেন সেন্টার-ব্যাক হারমোসো।

 

 

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতা ফেরায় পিএসজি। সেনি মায়ুলুর নিখুঁত কর্নার থেকে দারুণ টাইমিংয়ে লাফিয়ে উঠে ফ্লিকে বল জালে জড়ান ইলিয়া জাবারনি।

 

বিরতির পর আশরাফ হাকিমির দুর্বার গতিতে এগিয়ে যাওয়া অবৈধভাবে রুখে দিলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। তবে আক্রমণভাগের দুই তারকাকে হারানো পিএসজি ম্যাচের ভাগ্য নিশ্চিত করতে তৃতীয় গোলটি আর পায়নি। শেষ মুহূর্তে ম্যালেনের পেনাল্টি গোলে দুই পয়েন্ট হাতছাড়া হয় তাদের।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার