প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:০৩
সংগৃহীত ছবি
বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে বুধবার ৯০ মিনিটের অন্য রকম এক অনুশীলনে অংশ নিল ৪০ খুদে ফুটবলার।
আর্জেন্টিনায় কীভাবে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়, মাঠে নেমে তা জানার সুযোগ পেল তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনাল প্রতিনিধিদল।
সেশনে অংশ নেন বাফুফের কোচিং স্টাফরাও। আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
সূত্র: যুগান্তর .কম
এসএ
খেলাধুলা থেকে আরো পড়ুন