শাকিবের সঙ্গে সম্পর্ক কি মি'থ্যা, মুখ খুললেন মিষ্টি জান্নাত

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১২:১৭

সংগৃহীত ছবি

ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না বলে জানিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এ অভিনেতার সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। এর আগে কিং খানের সঙ্গে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা মন্তব্যে একরাশ অভিমান কাজ করেছিল বলেও স্বীকার করেন মিষ্টি জান্নাত। তবে শাকিবের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন করাকে একপর্যায়ে ‘বোকামি’ বলেও মন্তব্য করেন এ অভিনেত্রী।

 


সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নেন মিষ্টি জান্নাত। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খানকে নিয়ে এসব কথা বলেন তিনি। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায়ই আছেন। 

 

 

শাকিব খানের সঙ্গে বিতর্ক প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব আমাকে বলেছে— তুমি আমার নামে এ রকম উদ্ভট কিছু বলো না।’ আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক এবং ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।

 

 


শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন, শাকিব মানুষকে সম্মান করতে জানেন। তার কাছ থেকে শিখেছি, মানুষের সামনে কারও সমালোচনা করা উচিত নয়। সবার সঙ্গে সৌজন্য বজায় রাখতে হয়। এত বছর ধরে নিজের স্টারডম ধরে রাখাও অনেক কঠিন ব্যাপার বলে জানান এ অভিনেত্রী।

 

 

শাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনায় আসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, আমি শাকিব খানকে কেন বিক্রি করব? আপনারা হয়তো শাকিবের সঙ্গে আমাকে দেখতে ভালোবাসেন। দর্শকও আমার সঙ্গে শাকিবকে দেখতে ভালোবাসে। আর না করার কী আছে? 

 

 

এ অভিনেত্রী বলেন, একটা কিছু না হলে নিশ্চয়ই আমাকে বাসায় দাওয়াত দিতেন না। তার মা আমার জন্য খাবার রান্না করতেন না। তিনি আমার সঙ্গে ফ্লাইটে আসতেন না, হাত ধরে ছবি তোলা হতো না।— সবকিছুই তো মিথ্যা নয়।

 

 

তিনি বলেন, একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তখন শাকিব খানের ক্যারিয়ারের একটি কঠিন সময়ের কথা মনে পড়ে। সেই সময় আবার নতুন করে শুরু করার প্রত্যয় জানিয়েছিলেন শাকিব। সেই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়েছেন তিনি। মাঝপথে থেমে না গিয়ে আবারও শুরু করা সম্ভব বলে জানান মিষ্টি জান্নাত।

 

 

বিয়ে ও সন্তান নিয়ে প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেন মিষ্টি জান্নাত। এ ধরনের পরিস্থিতিতে কান্নাকাটি করার মানুষ নন বলে জানিয়েছেন তিনি। এ অভিনেত্রী বলেন, 'বিয়ে বা সন্তান নিয়ে কোনো ধরনের গুঞ্জনেও আগ্রহী নন তিনি। নিজের বর্তমান শারীরিক গঠন নিয়েও তাকে দেখে বিবাহিত মনে হচ্ছে কিনা, সেটি সাংবাদিকদেরই বিচার করতে হবে বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত।

সূত্র: যুগান্তর .কম
এসএ

সাহিত্য ও সংস্কৃতি থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার