‘শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট’ এর জন্মাষ্টমী উদযাপন

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪ ১৬:১৩

শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট"-এর জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ

‘শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট’ এর উদ্যোগে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে মীরাবাজারস্থ বলরামজীউ মন্দিরে দিনভর বিভিন্ন কর্মসুচির পালন করা হয়। সোমবার কর্মসূচির মধ্যে ছিলো নগর পরিক্রমা, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আলোচনা, শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও ‘সারথি’ সংকলন প্রকাশ এবং মহাপ্রসাদ বিতরণ।

 


উদযাপন পরিষদ/১৪৩১-এর আহ্বায়ক কবি পুলিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ  অধ্যাপক প্রশান্ত কুমার সাহা। মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কাশ্যপ কল্যাণ পরিষদেরসিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সুসেন্দ্র চন্দ্র সরকার। আলোচনায় অংশগ্রহণ করেন কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল বিশ্বাস, সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব, কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট-এর যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক স্কাউট ব্যক্তিত্ব সিতাংশু বিশ্বাস, অধ্যাপক অনিরূদ্ধ বিশ্বাস, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর নিহার রঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, মহালয়া উদযাপন পরিষদ সিলেটের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, হারাধন প্রবাশ, দিপক কুমার দাস, তপন কুমার বিশ্বাস, ডা. বিমল কান্ত সরকার, রাখাল সরকার, লনী কুমার বিশ্বাস, ডা. কানাই বিশ্বাস, সবুজ কুমার বিশ্বাস, বিজিত চন্দ্র সরকার, শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস, রাখাল সরকার, ব্যাংকার অরুন কুমার বিশ্বাস, সঞ্জয় রায় অসীম, মনোরঞ্জন বিশ্বাস, রুবেল বিশ্বাস এবং সুজন সরকার প্রমুখ।

 


সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস।
এ উপলক্ষ্যে কবি পুলিন রায়ের সম্পাদনায় 'সারথি' নামে একটি সংকলন বের করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার