শান্তিগঞ্জ/  ২১ পূজা মণ্ডপে হবে দুর্গোৎসব, চলছে প্রস্তুতি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩১

নয়দিন দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে পূজার সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তকূল। বছরান্তে মা দুর্গাকে বরণ করে নিতে কোনো ধরনের কমতি রাখতে চান না মায়ের সন্তানেরা। পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এ বছর হিমালয়ের কৈলাশ থেকে মর্ত্যরে পিত্রালয়ে আসবেন দোলা বা পালকিতে করে। আর ফিরবেন গজ বা হস্তির পিঠে চড়ে। হিন্দু শাস্ত্র মতে, ‘দোলায়াং মকরং ভবেৎ’ অর্থাৎ দোলায় বা পালকিতে আসা মকরতূল্য বা মহামারীর ইঙ্গিত। যার ফল অশুভ। এতে পৃথিবীতে দুর্ভোগ, দুর্যোগের আশঙ্কা থাকে। অপরদিকে বিজয়া দশমীর দিন বিসর্জনের মধ্য দিয়ে দশহস্তী দুর্গতিনাশিনী কৈলাশে ফিরবেন গজ বা হস্তিতে করে। গজ হল দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। দেবীর গমন হাতিতে হলে ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’। ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যার ফল শুভ।
দেবী দুর্গার আরাধনা করতে এবার শান্তিগঞ্জ উপজেলায় আট ইউনিয়নের মধ্যে সাতটিতে স্থাপন করা হবে পূজাম-প। সাত ইউনিয়নে ২১টি ম-পে হবে শারদীয় দুর্গাপূজা। যা গত বছরের তুলনায় ৩টি কম। গত বছর উপজেলায় ২৪টি ম-পে পূজা উদযাপন হয়েছিলো।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, জয়কলস ইউনিয়নে সবচেয়ে বেশী আটটি ম-পে উদযাপিত হবে দুর্গাপূজা। দ্বিতীয় সর্বোচ্চ ম-প হবে পশ্চিম পাগলা ইউনিয়নে ৪টি। এছাড়াও পশ্চিম বীরগাঁওয়ে ৩টি, পূর্ব বীরগাঁও ও দরগাপাশায় ২টি করে ৪টি, পূর্ব পাগলা ও পাথারিয়ায় ১ করে ২টি ম-পে মায়ের পায়ে অঞ্জলি দেবেন ভক্তরা। নিশ্চিদ্র নিরাপত্তার জন্য প্রতিটি ম-পে স্থাপন করা হবে সিসি ক্যামেরা। নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম-পের নিজস্ব স্বেচ্ছাসেবক। 
মির্জাপুর সার্বজনীন পূজা ম-পের সভাপতি মানিক রঞ্জন তালুকদার ও মৌগাঁও সনাতন সংঘ সার্বজনীন পূজা ম-পের সভাপতি সঞ্জয় বৈদ্য কালা বলেন, প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। আমাদের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ও প্রশাসনের লোকজন আমাদের সাথে যোগাযোগ শুরু করেছেন। 
শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা বলেন, প্রতিটি ম-পে সিসি ক্যামেরা থাকবে। যদিও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং হয়নি তবে তারা যোগাযোগ রাখছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, পূজা নিয়ে আমাদেরও প্রস্তুতি চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে পূজা উদযাপনের সবাইকে নিয়ে বসবো। পুলিশ সুপার স্যারের নির্দেশনা মতো আমরা কাজ করবো। পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার