প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২১:৩৮
তরুণদের ঐক্যবদ্ধ করা, মানবিক কার্যক্রমকে গতিশীল করা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার লক্ষ্যে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের (MYUP) ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টের হল রুমে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ভূমি কর্মকর্তা জহুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম, অর্থ সম্পাদক আবুল ফজল উজ্জল, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান পরান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা মোস্তাক আহমদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের সভাপতি মুহাম্মদ আলী আকবর।
মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম একটি যুবভিত্তিক সামাজিক সংগঠন। শিক্ষা, মানবিকতা, যুব ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে সংগঠনটি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটির মূলমন্ত্র ‘প্রতিটি উদ্যোগেই উন্নয়নের স্পর্শ'।
নতুন ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক তথ্য, বিভিন্ন সামাজিক উদ্যোগ, কার্যক্রম, সংবাদ ও বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা সম্ভব হবে। পাশাপাশি আগ্রহী তরুণদের সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সদস্য নিবন্ধন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ আরও সহজ হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ওয়েবসাইটটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের ওয়েবসাইট: https://maizbariyouthplatform.org
উপজেলার খবর থেকে আরো পড়ুন