প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২১:৩২
তাহিরপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ এবং বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৬টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে খেলাটি ১—১ গোলে ড্র হয়।
সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এবং আন্তরিকতার মধ্য দিয়ে ম্যাচটি সম্পন্ন হয়। খেলায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ করা যায়।
ম্যাচ চলাকালে দুই সামাজিক সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন