হাওরে মাছ ধরতে গিয়ে দিরাইয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৪ ২২:০২

দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে।

 


প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলো কিশোর সোহাগ দাস। এসময় আকস্মিক বজ্রপাতে ঝলসে যায় সোহাগ। এসময় স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে কিশোর নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার