মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই : অ্যাডভোকেট শিশির মনির

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪ ০৭:৫০

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, এ জগতে হাজার হাজার কোটি টাকার মালিক আছে অনেকেই, কিন্তু মানুষের সেবা করার মতো তাদের মন মানসিকতা নেই। অনেক সম্পদশালীরা সঠিকভাবে তাদের অর্জিত ধনভা-ার ব্যয় করতে না পারায় দুনিয়া ও আখেরাতে তাদের কোন কাজে আসবে না। মানুষের সেবার মাধ্যমে মহান আল্লার সন্তুষ্টি অর্জনই মানবজীবনের সফলতা।
মঙ্গলবার বিকালে শ্যামারচর বাজারের মনির সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভাটি এলাকার মানুষকে আর স্বাস্থ্য সেবা বঞ্চিত দেখতে চাই না। গর্ভবতী আর কোন মা যেন চিকিৎসা অবহেলায় মারা না যায়। ভাটি এলাকার থেকে কোন গর্ভবতী মহিলাকে উপজেলা সদরে বা জেলা শহরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রসব হয়েছে, এসব আমরা আর শুনতে চাই না। আমরা মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল দিরাই-শাল্লার দরিদ্র রোগীসহ সর্বসাধারণের স্বল্প খরচে সর্বোচ্চ সেবাদানের প্রত্যয় নিয়ে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ারের যাত্রা শুরু হয়েছে। 


ডাক্তার আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং আবুল খায়েরের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হেলথ কেয়ারের পরিচালক ডা. আতিকুর রহমান, ইবনে সিনা হাসপাতাল সিলেটের এডমিন অফিসার তানভির আহমেদ, দিরাই উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন, ডা. বিজিত তালুকদার, ডা. এনায়েত, খালিয়াজুড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমিন, দিরাই উপজেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুছ, শাল্লা উপজেলা আমীর হাফেজ নুরে আলম সিদ্দিকি, আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল রুমান প্রমুখ। আলোচনা সভা শেষে ইবনে সিনা হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করেন শারীরিক প্রতিবন্ধী ফুলবাসী দাস।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার