সাবেক মন্ত্রী এমএ মান্নান অসুস্থ/ ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৪ ০৭:৫৯

চিকিৎসার জন্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা নীরিক্ষা শেষে তাঁকে ওখানে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের কেবিনে রেখে চিকিৎস দেওয়া হচ্ছে সাবেক ওই মন্ত্রীকে। মঙ্গলবার বেলা সাড়ে দশটায় কড়া নিরাপত্তায় হাসপাতালে নেওয়া হয় তাকে।
এদিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তীকে সভাপতি করে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। 
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, শারীরিক অবস্থা খারাপ থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রীকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তাররা তাঁকে ভর্তি দেন। তাঁর নিরাপত্তায় জেল পুলিশের পাশপাশি সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। 
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর বুকে ব্যাথা রয়েছে। এছাড়া তাঁর ডায়াবেটিস কন্ট্রোলে নেই। পরীক্ষা নীরিক্ষার পর তাঁকে ভর্তি দেওয়া হয়েছে। মেডিসিন বিভাগের কেবিনে রেখে চিকিৎসা চলছে তাঁর। 
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গেল শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাঁকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং মঙ্গলবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 
এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার