শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ১৬:২৯

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, জেলার কৃতী সন্তান ও ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রদ্যুৎ কুমার তালুকদার সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ায় অবস্থিত জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে গেলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্য এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পালসহ অন্যরা।

 

 

 

 

এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে নির্বিঘ্নে পূজা-অর্চনা ও পুষ্পাঞ্জলি প্রদান করেছেন। এ জন্য তাঁরা সরকারপ্রধান, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের অংশগ্রহণ, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মূল চেতনা হলো অসাম্প্রদায়িকতা। এ চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।

তাঁরা আশা প্রকাশ করেন, দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকবে। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার