তাহিরপুর 

কষ্টে আছে রেস্ট হাউস 

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩ ০৮:১৮

তাহিরপুর উপজেলার একমাত্র রেস্টহাউসটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে। ১৯৯২ সালে উপজেলা পরিষদের অর্থায়নে রেস্টহাউস নির্মিত হয়। ২০১০ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহিরপুরে জনসভায় যোগদানের সময় রেস্টহাউসে অবস্থান করেছিলেন। এছাড়াও সরকারের অনেক উর্ধ্বতন কর্মকর্তারাও রাত্রিযাপন করেছেন। বর্তমানে এটি রাত্রিযাপনের জন্য একবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে রেস্ট হাউসে কোন পানীয় ব্যবস্থা নেই। নোংরা বিছানাপত্র, দরজা জানালা ভাঙা। ওয়াসরুমও ব্যবহারে একবোরেই অনুপযোগী।
প্রতি শুক্রবার এলেই তাহিরপুর উপজেলা সদরে দেখা যায় সহ¯্রাধিক পর্যটকদের আনাগোনা। উপজেলা পরিষদের রেস্টহাউস তারা দেখলেই তাদের চোখ ফিরিয়ে নেন। এ অবস্থা পর্যটকরা অনেকটা বাধ্য হয়েই জেলা সদরের হোটেলগুলোতে রাত্রি যাপন করতে যান।
এ বিষয়ে তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম বলেন, তাহিরপুর উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে দাপ্তরিক কাজ করতে আসা অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে হয়। অন্যথায় দাপ্তরিক কাজ শেষে জীবনের ঝঁুকি নিয়ে হাওর পাড়ি দিয়ে বাড়ি যেতে হয়। এমতাবস্থায় স্মৃতি বিজড়িত উপজেলা পরিষদের রেস্টহাউস সংস্কার করলে তাহিরপুরের ঐতিহ্য রক্ষা হবে। পাশাপাশি মানুষের কষ্ট লাঘব হবে।
তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন বলেন, তাহিরপুর উপজেলা পরিষদ রেস্ট হাউসে ক্রীড়া জগতে অনেক স্মৃতি রয়েছে। এ রেস্ট হাউসে জাতীয় ক্রীড়া দলের মোহামেডানের আতিক, মুন, বিকেএসপি’র বখতিয়ার সহ অনেকেই অবস্থান করেছেন।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, ২০১০ সালে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহিরপুরে জনসভায় যোগদান করার সময় এই রেস্ট হাউসে অবস্থান করেছিলেন। স্মৃতি বিজড়িত ও ঐতিহ্য রক্ষায় তাহিরপুর উপজেলা রেস্টহাউস সংস্কার ও মেরামত করা জরুরী।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংস্কার ও মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার