প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ০৬:৫১
টাস্কফোর্স অভিযানে প্রায় সাড়ে ৯ হাজার কেজি আপেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।
সোমবার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের একটি দোকান থেকে এই মালামাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম ইয়াসির আরাফাত, বাগানবাড়ী বিওপির নায়েব সুবেদার মো. বিল্লাল হোসেন মজুমদার, দোয়ারাবাজার থানার এএসআই মো. রায়হানসহ মোট সতেরো জন সদস্য।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, অবৈধপথে ভারত থেকে আনা আপেল জব্দ করা হয়েছে। রবিবারও দুই ট্রাক আপেল জব্দ করেছি আমরা। সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। কোনোভাবেই চোরাকারবারিরা সুযোগ পাবে না। প্রয়োজনে টাস্কফোর্স অভিযান করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন