মরহুম ইছহাক আলীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪ ২০:৫৮

শান্তিগঞ্জ উপজেলা পশ্চিম পাগলা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি, ব্যবসায়ী ইছহাক আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় ইউনিয়নের রায়পুর ফকিরবাড়ি গ্রামে তাঁর পরিবারের আয়োজন মিলাদ ও দোয়া হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন মরহুম ইছহাক আলীর ছেলে জহিরুল ইসলাম জহির ও বদরুল আলম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাগলা বড় জামে মসজিদের প্রাক্তন ইমাম ও খতিব মাও. রুহুল আমীন, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফিজ মাও. আনোয়ার হোসেন, চন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মোশাররফ হোসাইন ও পাগলা বড় জামে মসজিদের ইমাম হাফিজ মাও. লোকমান আহমদ। এসময় উপস্থিত ছিলেন মৌলভী রুসমত আলী, কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের মুয়াজ্জিন মাও. রিয়াজ উদ্দিন, শালিস ব্যক্তিত্ব গোলাম মোস্তফা, পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির কাজী নূরুল হক, ব্যবসায়ী কামরুল ইসলাম শাহ জাহান, সোহেল তালুকদার, মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মাহমুদুল ইসলাম লালন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, যুবদল নেতা মাছুম আহমদ, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, আলাল হোসেন ও কুহিনূর রহমান নাহিদ প্রমুখ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার