সুনামগঞ্জ স্টেডিয়ামে আজ  কুস্তি প্রতিযোগিতা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ০৭:২৭

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুস্তি খেলার আয়োজন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল নয়টা থেকে জেলা স্টেডিয়ামে ‘আন্ত: উপজেলা কুস্তি প্রতিযোগিতা—২০২৪’ নামে এই আয়োজন হচ্ছে।
কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুনামগঞ্জ জেলা কুস্তি এসোসিয়েশনের সভাপতি ড. মো. শাহনূর আলম। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান পিপিএম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা বোর্ডের সদস্য নুরুল ইসলাম সাজু। বিকেলে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, প্রধান অতিথি থাকবেন পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান পিপিএম।
কুস্তি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কুস্তিগিররা অংশ নেবেন বলে জানিয়েছেন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
এদিকে, এই খেলা বর্জন করেছে ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন নামের আরেকটি সংগঠন। এই সংগঠনের সভাপতি নুরুল হক আফিন্দি বলেছেন, সুনামগঞ্জ সদর, বিশ^ম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলার ৬৪ টি কুস্তি সংগঠন নিয়ে আমাদের সংগঠন। সুনামগঞ্জে কুস্তি খেলার আয়োজনে আমাদের মূল্যায়ন করা হয় নি। সুনামগঞ্জ জেলা কুস্তি এসোসিয়েশন নামে যে সংগঠনকে মূল্যায়ন করা হয়েছে, তারা ভাটি অঞ্চলের কুস্তিগিরদের প্রতিনিধিত্ব করে বলে মনে করছি না আমরা। আমরা শনিবার জগাইরগাঁও গ্রামের পশ্চিমের মাঠে আলাদা কুস্তি খেলার আয়োজন করেছি।
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লা আল নোমান বললেন, মঙ্গলবার রাত দশটা পর্যন্ত স্টেডিয়ামের কুস্তি খেলায় নুরুল হক আফিন্দি’র নেতৃত্বাধীন ‘ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন’ আসবে জানানো হয়েছে। হঠাৎ করে রাতে তিনি (নুরুল হক আফিন্দি) জানান, তাকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব না করালে তারা থাকবেন না। আমি জানিয়েছি এটি বদলের ক্ষমতা আমাদের নেই জানিয়েছি আমি। পরে দেখেছি ফেসবুকে তাদের একজন শনিবার আলাদা আয়োজনের ঘোষণা দিয়েছেন। এর আগেও ২০২২ সালে আরেকবার তারা এভাবে স্টেডিয়ামের কুস্তি খেলায় আসেন নি। নোমান জানান, বৃহস্পতিবারের আয়োজনে সারা জেলার চৌকস সকল কুস্তিগির অংশ নেবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার