প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৩
তাহিরপুরে দুই ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রামমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের নুর উদ্দিনের ছেলে নয়ন মিয়া ও একই গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে রিপন মিয়া।
জানা যায়, নদীপথে নৌ—চলাচলে বাধা সৃষ্টি করে পাটলাই নদীতে তারা প্রতিদিন মাছ ধরতো। বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি নদীপথে ঘুরতে গেলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ অবস্থায় তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৯৬০ এর ২৯১ ধারায় তাদের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীপথে নৌ—চলাচলে বাধা সৃষ্টি করে পাটলাই নদীতে মাছ ধরার অপরাধে তাদের কারাদণ্ড দেয়া হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন