বড়গুপ টিলা

ছবি তোলা বারণ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৯

পর্যটন স্পট বড়গুপ টিলায় ডিএসএলআর ক্যামেরাম্যানদের ছবি তুলতে দেয়া হচ্ছে না। বড়গুপ টিলা থেকে মেঘালয় পাহাড় ও রূপের নদী যাদুকাটা একসাথে অবলোকন করা যায়। সেজন্য টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকরা বড়গুপ টিলায় এসে ছবি তুলেন। প্রায় ২০ ক্যামেরাম্যানের জীবিকাও ছবি তোলার উপর নির্ভরশীল। 


ডিএসএলআর ক্যামেরাম্যান ইউসূফ আলী বলেন, দীর্ঘদিন ধরে বড়গুপ টিলাতে পর্যটকদের ছবি তুলে তিনি পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে চানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ফটো তুলতে বাধা নিষেধ করছেন। এতে করে তারা ২০ জন ফটো ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন।

 
ফটোগ্রাফার আলমগীর হোসেন বলেন, বড়গুপ টিলার আশপাশ এলাকাটি নান্দনিক হওয়ায় পর্যকরা এখানে আসেন ছবি উঠানোর জন্য। ভারতের মেঘালয় পাহাড়ের ভিউ নিয়ে ছবি উঠালে ছবির ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর হয়। সম্প্রতি সীমান্তের বিজিবি সদস্যরা মেঘালয় পাহাড়ের ছবি উঠাতে দিচ্ছে না। তারা শুধু বাংলাদেশের অংশ নিয়ে ছবি উঠাতে দেয়। এতে করে পর্যটকরা ছবি উঠাতে চাচ্ছে না। 


এ বিষয়ে চানপুর বিজিবি ক্যাম্পে ফোন করা করা হলে সমিরন নামে এক সিপাহী বলেন, বড়গুপ টিলাতে ছবি না উঠানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। তাই তারা মেঘালয় পাহাড়ের ভিউ নিয়ে ছবি উঠাতে দিচ্ছেন না।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার