পর্যটকবাহী হাউজ বোটের ওয়াসরুমে গোপন ক্যামেরা!

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৩ ০০:৫২

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটের ওয়াসরুমে এক পর্যটকের হাতে ধরা পড়েছে গোপন ক্যামেরা। এ নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। 
চট্টগ্রাম থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটক সাজিদুর রহমান জানান, শনিবার তিনি এসেছিলেন স্বপ্ন নামে হাউজবোটে টাঙ্গুয়ার হাওর ঘুরতে। এ সময় তিনি ওয়াসরুমে গেলে ভিতরে পুরনো কাপড়ে মুড়ানো একটি দ্রব্য দেখতে পান। বিষয়টি তার নিকট সন্দেহজনক মনে হলে কাপড়ের ভাজ খুলে দেখেন এটি গোপন ক্যামেরা।
স্বপ্ন হাউজবোটের চালক মো. সুহেল মিয়া জানান, বিষয়টি শোনার পর তিনি ঢাকা থেকে এসেছেন। এ ঘটনায় তিনি থানা পুলিশের সহায়তা নেবেন বলেও জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী পর্যটক জানান, নারী পর্যকটদের ব্ল্যাকমেইল করতে গোপন ক্যামেরা হাউজ বোটগুলো ব্যবহার করছে। তিনি আরও জানান, এ বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরদারিতে আনা জরুরী।
স্থানীয় পর্যটক বাবরুল হাসান বাবলু বলেন, হাউজবোটে নৌকার মালিকরা এ ধরনের অপকর্ম করলে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান রনি বলেন, আমার কাছে এ বিষয়টি নিয়ে কেউ আসেনি। হাউজবোটে এ ধরনের কাজ কেউ করে থাকলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ্জু করা দরকার।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার