যারা জেগে ঘুমায় তাদের সজাগ করা সম্ভব নয় : এমপি রতন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১৬

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, যারা উন্নয়ন চোখে দেখে না তারা চোখ থাকতে অন্ধ। যারা জেগে ঘুমায় তাদেরকে সজাগ করা সম্ভব নয়। অনেক আওয়ামী লীগ নেতা আছে যারা বিভিন্ন লাইনে দৌঁড়াদৌঁড়ি করেছেন। তাদেরকে অনুরোধ করছি বিচ্ছিন্ন ভাবে ঘুরাফেরা না করে চলুন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছি। আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো।
শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু। অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলিকিছ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাকিয়া সুলতানা ও গীতা পাঠ করেন সুধাংশু মোহান গাঙ্গুলী। সভার শুরু পূর্বে আদিবাসী নারী শিল্পীদের অংশগ্রহণে দুইটি নৃত্য পরিবেশনা হয়।

 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার