টানা বৃষ্টিতে শীতকালীন শাক সবজির ক্ষতি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৩ ০৮:৪১

টানা বৃষ্টিতে তাহিরপুরে শীতকালীন শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিপাতে কৃষকদের টমেটো, লাউ, শিম, বেগুন, বরবটি, করলা, শসা, মরিচ এর চারা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে শাক সবজির চাষ করা হয়। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে সবজি চাষীদের কিছুটা ক্ষতি হতে পারে। তবে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সরকাুরভাবে এখন পর্যন্ত কোন চাষীকে সবজি বীজ ও প্রণোদনা দেয়া হয়নি।


উপজেলার বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর গ্রামের শবজি চাষী আব্দুন নূর বলেন, তিনি প্রায় ৭ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে বিভিন্ন জাতের সবজি বীজ বপন করেছিলেন। এর মধ্যে ৩ কিয়ার জমিতে লাউ চাষ করেছিলেন। টানা বৃষ্টিপাতের কারণে তার অধিকাংশ জমির চারা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এ অবস্থায় বৃষ্টিপাত কমলে তিনি পুনরায় নতুন করে বীজ বপন করবেন বলে জানান|


তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা বলেন, শীতকালীন শাক সবজি বীজ বপনের এখনো মৌসুম হয়নি। আগাম যারা বপন করেছেন তাদের শাকসবজি বৃষ্টিপাতে ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, মৌসুমের শুরুতেই উপজেলা কৃষি অফিস থেকে শাক সবজি চাষীদের প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার