মাছ ধরাতে রাস্তা কর্তন 

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৩ ০৬:৫০

তাহিরপুরে জনগুরুত্বপূর্ণ রাস্তা কেটে মাছ ধরার অভিযোগ উঠেছে একদল দুবৃর্ত্তের বিরুদ্ধে। উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর—বাদাঘাট রাস্তার নূরপুর গ্রামের সামনের রাস্তাটি বুধবার রাতে কেটে দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকে এ রাস্তায় চলাচলকারীরা পড়েছেন নানামুখী দুর্ভোগে। রাস্তাটি কাটার আগে এলাকার লোকজন অটোরিক্সাযোগে সহজেই যাতায়াত করতে পারতো।
২০২২—২৩ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক মাহতাবপুর—বাদাঘাট রাস্তাটি মাটি ও ইট সলিংসহ এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।
মাহতাবপুর গ্রামের ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, মাহতাবপুর বাদাঘাট রাস্তাটি দিয়ে উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি ও বাদাঘাট ইউনিয়নের লোকজনসহ আশপাশের ইউনিয়নের লোকজন মোটরসাইকেল করে সহজে চলাচল করে থাকে।  
গুরুত্বপূর্ণ এ রাস্তাটি পাশ^র্বর্তী বাদাঘাট ইউনিয়নের নুরপুর গ্রামের দুলাল মিয়া, বাদশাহ মিয়া ও আবুল কালাম মাছ ধরার জন্য কেটে দিয়েছে। এ বিষয়ে আমরা তাহিরপুর থানাতে অভিযোগ করলে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন ঘটনাস্থলে এসে সরজমিন দেখে এর সত্যতা পান।
বাদাঘাট বাজারের বিসিআইসি’র সার ডিলার নূর মিয়া বলেন, তিনি সবসময় এ রাস্তা দিয়ে তাহিরপুর উপজেলা সদরে আসা যাওয়া করতেন। বৃহস্পতিবার মোটর সাইকেল নিয়ে এ রাস্তাটি ভাঙ্গা দেখে ফিরে আসেন।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে মাহতাবপুর—বাদাঘাট রাস্তাটি কাটার বিষয়ে সত্যতা পান। তবে কে বা কারা রাস্তাটি কেটেছে তা জানা যায়নি। তবে মাহতাবপুর গ্রামের ইউপি সদস্য ইকবাল হোসেনের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন।
মাহতাবপুর গ্রামের সমাজসেবক বিপ্লব হাসান ইমন বলেন, আমরা মাহতাবপুর গ্রাম থেকে বাদাঘাট বাজারে অটো রিক্সা ও মোটর সাইকেল করে সহজেই আসা যাওয়া করতে পারতাম। রাস্তাটি দুবৃর্ত্তরা কেটে দেয়ার পর আমরা এখন বাধ্য হয়েই পায়ে হেঁটে কিছুদূর যাওয়ার পর বিকল্প বাহনে বাদাঘাট বাজারে যাতায়াত করতে হয়।
অভিযুক্ত নুরপুর গ্রামের দুলাল মিয়া বলেন, মাহতাবপুর—বাদাঘাট রাস্তাটি কে বা কারা কেটেছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন, আমি মাছ ধরার ব্যবসা করি না।
এ বিষয়ে বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, মাছ ধরার জন্য একদল দুবৃর্ত্ত রাস্তাটি কেটে দেয়ায় জনগণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলেও জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, রাস্তা কাটার বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে কেউ কেটে থাকলে সরজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার