তাহিরপুরে ২৯ মণ্ডপে  সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৩ ২২:৩১

তাহিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার সকল মণ্ডপ থাকছে সিসি ক্যামেরার আওতায়। স্থানীয় সাংসদ ও প্রসাশনের যৌথ উদ্যোগে মন্দিরগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী অফিসার সুপ্রভাত চাকমা। 
জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পূজামণ্ডপে নগদ ১০ হাজার করে টাকা এবং উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতি পূজা মণ্ডপে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 
উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, উপজেলার ৭ টি ইউনিয়নে ট ২৯ টি পূজা মণ্ডপ রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকটি মন্দিরেই ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করায় মন্দিরের পুজারীবৃন্দ স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুুভাস চন্দ্র পুরকায়স্থ বলেন,এ বছর পূজা মন্ডপগুলো শতভাগ সিসি ক্যামেরায় আওতায় রয়েছে। সিসি ক্যামেরা স্থাপনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনকে উপজেলার সকল সনাতনী হিন্দু ধর্মাবলম্ী্বদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
এ ব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন বলেন, উপজেলার কয়েকটি মন্দির দুর্গম এলাকায় রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থা কিছুটা খারাপ, সে সব মন্দিরগুলোতে বিশেষ নজরদারিতে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং প্রশাসন সর্বত্র তৎপর রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, এ বছর প্রত্যেকটি পূজা মন্ডপেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রশাসন সবসময় সার্বিক নিরাপত্তা প্রদানে তৎপর রয়েছে এবং ওই সিসি ক্যামেরা শুধু পূজা চলাকালীন সময়ই নয়, স্থায়ী ভাবে সার্বক্ষণিক লাগানো থাকবে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার