হাউসবোট থেকে পড়ে নিখোঁজ জেন্টু’র মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৩ ০৭:৩৮

তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে পড়ে নিখোঁজ জানে আলম জেন্টু (৪২) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরী কবির হোসেন ও জুম্মন আহমদ শনিবার বিকালে জেন্টুর মরদেহ উদ্ধার করে।
নিহত জানে আলম জেন্টু তাহিরপুর সদর ইউনিয়নের  উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতরা হলেন- রতনশ্রী গ্রামের হাউসবোটের মালিক ইয়াজুল হন (৬৫) ও তার ছেলে  উসাস (১৭)। তারা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর সোয়া ১২টায় তাহিরপুর সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের পশ্চিম মাথায় রতনশ্রী  গ্রামের ইয়াজুল হকের নতুন তৈরি হাউসবোট হাওরে ট্রায়াল দেয়ার জন্য যায়। বৌলাই নদী থেকে টাঙ্গুয়ার হাওরের দিকে যাওয়ার পথে রতনশ্রী গ্রামের মাথায় বিদ্যুতের তারের সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় জানে আলম জেন্টু।
তাহিরপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ কামাল পাশা বলেন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি কবির হোসেন ও জুম্মন আহমদ শনিবার বিকেল ৩টা ১৬ মিনিটের সময় জানে আলম জেন্টুর মরদেহ উদ্ধার করে।
তবে তাহিরপুর পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্রের লাইন ম্যান-১ মাসুদ রানা বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেছেন অন্যান্য হাউসবোট তারের নীচ দিয়ে স্বাভাবিকভাবেই চলাচল করছে। তিনি আরও বলেন, বিগত দিনের চাইতে হাওর ও নদীতে অনেক পানি কমেছে। তার ধারনা নৌকার ভিতরেই হয়তো শর্টসার্কিট হতে পারে।
ইউএইচএফপিও মির্জা রিয়াদ হাসান বলেন, বিদ্যুতের  শর্টে আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল জানে আলম জেন্টুর মরদেহ উদ্ধার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার