বালু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৩ ২০:৫৮

তাহিরপুরে মাহারাম নদীতে বালু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে প্রশাসন। দফায় দফায় ঢলের পানিতে যাদুকাটা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মহারাম নদী থেকে বালু নেয়ার জন্য পায়তারা করছে বালুখেকো চক্র। এ নিয়ে এলাকার বিশিষ্টজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। 
অনেকেই লিখেছেন, ১৯৮০ সালের পূর্বে এলাকার লোকজন অনেক আন্দোলন সংগ্রাম করেছেন উপজেলার শনি, মাটিয়ান সহ বিভিন্ন হাওরের ফসল রক্ষায় মারারাম নদী বেরী বাঁধ দেয়ার জন্য। সে সময়ে সরকারের পক্ষ থেকে প্রতি বছর বেরী বাঁধ দেয়া হতো। বর্ষা  এলেই আবার সে বাঁধ ভেঙে যেতো। পরবর্তীতে ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার সময় ভারতের মেঘালয় থেকে বন্যার পানির সাথে প্রচুর পরিমান বালু এসে মাহারাম নদীটি পুরোপুরি সিলগালা হয়ে যায়। তখন থেকে আর মাহারাম নদীতে বেরি বাঁধ দেয়ার জন্য কোন আন্দোলনও হয় না বা বেরী  বাঁধ দেয়ার কোন দাবিও উঠে না। সম্প্রতি একটি বালু খোকোচক্র মাহারাম নদী থেকে বালু উত্তোলনের জন্য চেষ্টা চালাচ্ছিল। এমন সংবাদের প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। বালু চুরি ঠেকানোর লক্ষে শনিবার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ঈফতেখার হোসেন শনিবার রাতজেগে পাহারা দেন।
এদিকে গত শুক্রবার সকালে যাদুকাটা ও মাহারাম এলাকা থেকে বালুভর্তি ৩টি বাল্কহেড নৌকা ও ৩টি লিস্টার মেশিন আটক করে থানা পুলিশ।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, যাদুকাটা ও মাহারাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় বোঝাইভর্তি ৩টি বাল্কহেড নৌকা, ৩টি লিস্টার মেশিন আটক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি বলেন, আটককৃত বালু রবিবার বিকেলে প্রকাশ্যে নিলামে ৩ লক্ষ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়। এসময় ৩টি লিস্টার মেশিন আগুনে পুড়িয়ে নষ্ট করা হবে বলে জানান তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার