ভারসাম্যহীন নারীর সস্তান প্রসব, বাবা কে?

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৩ ০৭:২১

তাহিরপুর উপজেলা সদরের তাহিরপুর পশ্চিম বাজারে রবিবার রাত ২টার দিকে প্রেগনেন্সির ব্যাথা সহ্য করতে না পেরে চিৎকার করে কান্নাকাটি করছিল ভবঘুরে পাগলি। এ অবস্থায় তাহিরপুর বাজারের ব্যবসায়ী ও পাহারাদাররা পাগলিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আসে।

 

রাত সাড়ে ৩টায় চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় নরমালি এক কন্যা সন্তান প্রসব করে সে।তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান বলেন, সন্তান সম্ভবা তাহিরপুর বাজারের পাগলিটাকে রাত ২টার দিকে বাজার পাহাড়াদার ও ব্যবসায়ী শিপলু মিয়া তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে আসে।

 

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হলে কানাডা প্রবাসী তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা সাইজিদ আমিন রিয়াদ এই প্রতিবেদককে জানান, কোন দরিদ্র নিঃসন্তান দম্পতি যদি শিশুটিকে নিতে চান তাহলে তার ভরন পোষনের যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন।

 

তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও বিষয়টি আমাকে জানিয়েছেন। তিনি বর্তমানে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বে কর্মরত আছেন। আজ সোমবার তাহিরপুর এসে এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, রবিবার রাত সাড়ে ৩টার সময় পাগলিটা একটি কন্যা সন্তানের মা হয়েছে। প্রসবের পর সে সন্তানকে কোলে নিয়ে বিছানায় ছুড়ে ফেলে। তবে সন্তানের কোন ক্ষতি হয়নি। বর্তমানে সন্তানকে আলাদা কক্ষে রাখা হয়েছে এবং শিশুটির খাবার হাসপাতাল থেকে দেয়া হচ্ছে। তিনি আরও জানান, কন্যা সন্তানটিকে তিনজন নিঃসন্তান মা দেখে গেছেন। কন্যা হওয়ায় তারা কেউ নিতে চাচ্ছেন না। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার