ঘোড়ায় চড়িয়ে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৩৭

ঘোড়ায় চড়ে রাজকীয় বিদায় নিয়েছেন জুনাব আলী। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। বৃহস্পতিবার লাল গালিচা বিছিয়ে ও  ফুলের মালা পরিয়ে, পাপড়ি ছিটিয়ে ও ঘোড়ায় চড়িয়ে তাকে বাড়ি পৌঁছে দেন সহকর্মী, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।

 


এ সময় শত শত শিক্ষার্থী কাঁদতে কাঁদতে প্রিয় শিক্ষকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। পরে জুনাব আলী ঘোড়ায় থেকে নেমে শিক্ষার্থীদের বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে কলেজে পাঠান।
বিদায়ী অনুষ্ঠানে জুনাব আলী বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের আয়োজনে এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। কলেজের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।


বিদায় সংবর্ধনা উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তারের সভাপতিত্বে ও আইসিটি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ জুনাব আলী।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক নুর আহাম্মদ, জনতা উচ্চ বিদ্যালয় প্রধাান শিক্ষক মোদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।


বিদায়ী অধ্যক্ষের চাকুরিকালীন সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রভাষক টিটু বিশ্বাস, মাস্কোরা বেগম, মো. কামরুজ্জামান হেলাল, মো. মিছবা উদ্দিন, এস.এম. ইমরানুল হক, মৃদুল কান্তিকর, মো. বাবুল মিয়া, এম. নাহিদুল ইসলাম, হানিফ লিটন চন্দ্র সরকার, বীরেন্দ্র কুমার দে, নেহারুল হক, সহকারি অধ্যাপক মো. বাহা উদ্দিন, আবু সালেহ মুহাম্মদ সামাদুল ইসলাম, অধ্যক্ষ জুনাব আলীর সহধর্মিণী মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খালেদা কুমকুম প্রমুখ।


আলোচনা সভা শেষে বিদায়ী অধ্যক্ষকে, কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়ার পর মধ্যাহ্নভোজ হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার