প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৩ ২৩:৫৮
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তাহিরপুরের ফারজিনা আক্তার। সেরা শিশু শিল্পী বিশেষ বিভাগে সে পুরস্কার পেয়েছে। তার এই সাফল্যে উচ্ছ¡সিত ফারজিনার পরিবার, গ্রামের লোকজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ সকলে।
গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু শিল্পী ফারজিনা আক্তার’র হাতে পুরস্কার তুলে দেন।
হাওরবাসীর জীবন ও প্রকৃতি নির্ভর গল্প নিয়ে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। তিনবেলা পেটপুরে খাবারের জন্য বৈশাখ মাসে বিরূপ আবহাওয়া উপক্ষো করে হাওরের বোর ফসল রক্ষার জন্য কীভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে হাওরপাড়ের মানুষ বেঁচে থাকেন তা ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। আর এ ছবির পুড়োটা জুড়ে রয়েছে ছোট একটা গ্রামের দারিদ্র্যপীড়িত মানুষের জীবন সংগ্রামের কাহিনী। আগাম বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার কষ্টের কথা। হাওরপাড়ে বছরে একবার বোরো ফসল ঘরে তোলার জন্য যে প্রাণান্তকর চেষ্টা করেন লোকজন তা এ ছবিতে তোলে আনার চেষ্টা করেছেন পরিচালক মুহাম্মদ কাইয়ুম। ছবির গল্পের তাগিদেই মূল অংশ শুটিং করা হয়েছে টাংগুয়ার হাওড় ও পাটলাই নদীর তীরবর্তী গ্রাম ছিলানি তাহিরপুরের দরিদ্র পল্লীতে। আর এ ছবিতে অভিনয় করেছে ফারজিনা আক্তার। ফারজিনার পিতা কৃষক আবু সায়েম ও মা গৃহিণী অফিয়া বেগম মেয়ের এমন সাফল্যে খুবই উচ্ছ¡সিত। যেখানে তিন বেলা ঠিকমত খাবার জুটে না, থাকার মত ঘরে নেই সেখানে ফারজিনার জাতীয় চলচিত্র পুরষ্কার পাওয়াটা তাদের কাছে স্বপ্নের চাইতে বেশী কিছু।
জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাদিউজ্জামান বললেন, ছবির পরিচালক ছবি চিত্রায়িত করার সময় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীকে চিত্রনাট্যের প্রয়োজনে অভিনয়ের সুযোগ করে দেন। অভিনয়ে কিছুই না জানা ছাত্রীটির এমন বড় প্রাপ্তিতে আমরা সকলেই খুশি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছাড়াই মুহাম্মদ কাইয়ুম পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ তে অসাধারণ অভিনয় করেছে ফারজিনা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারজিনার হাতে জাতীয় চলচিত্র পুরষ্কার তুলে দিয়েছেন, এটা নিঃসন্দেহে তাহিরপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের খবর।
উপজেলার খবর থেকে আরো পড়ুন