বিভিন্ন হাওরে ছড়িয়েছে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ২২:৩৫

তাহিরপুরের বিভিন্ন হাওরে বোরো ধানে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। কৃষকরা বাজার থেকে নানা ধরণের বালাইনাশক কিনে জমিতে ছিটাচ্ছেন, কিন্তু তাতে কিছুই হচ্ছে না। এ বছর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

 


তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ব্লাস্ট রোগটির সংক্রমণ সারা উপজেলাতেই ছড়িয়েছে। আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়েছি ব্্ির-২৮ এবং ব্রি-৬৭ বীজ ধান বপন না করতে, তারা না শুনলে আমাদের কী করার আছে। আশা করি আগামী দিনে তারা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন। 

 


তিনি আরও বলেন, এ বছর বোরো ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না তা এখনও বলার সময় আসেনি। অতিরিক্ত তাপমাত্রায়ও ধানের ক্ষতি হচ্ছে। ধান ক্ষেতে পানি সরবরাহ কম থাকায় অনেক এলাকায় উৎপাদন অর্ধেকে নেমে আসবে। সুতরাং সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না তা নিয়ে বড় ধরনের শঙ্কা রয়েছে। 

 


কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উফশী জাতের ব্রি-৬৭ ধানে এবার ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। ব্রি-৬৭ জাতের চালের ভাত খেতে মজাদার। এদিকে কৃষকরা বলছেন, আমরা নিজেদের খাওয়ার জন্য সামান্য কিছু ব্রি-৬৭ জাত চাষ করেছি, আর পরামর্শ উপেক্ষা করে চাষাবাদে ফল শূন্য হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার বৃহৎ বোর ফসলি ধানের হাওর শনির হাওর, মাটিয়ান হাওরে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর ব্রি-৬৭ ধান এর উৎপাদন খুবই খারাপ হয়েছে। কৃষকরা জানিয়েছেন, যে পরিমাণ উৎপাদন হবে তাতে চাষাবাদের খরচই উঠবে না।

 


উপজেলার মাটিয়ান হাওপাড়ের কৃষক সবুজ মিয়া বলেন, তিনি মাটিয়ান হাওরে ১০ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমি চাষাবাদ করেছিলেন। তিনি বলেন, জমিতে যে পরিমাণ ধান হয়েছে তাতে কাঁচি চালানোই যাবে না বলে জানান। এবছর ব্রি-৬৭ ধান চাষাবাদ করে তিনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন বলে জানান।

 


শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক এবাদুল ইসলাম বলেন, শনির হাওরে তিনিসহ যারা ব্রি-৬৭ ধান চাষাবাদ করেছেন সবাই ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। তিনি বলেন, জমিতে প্রথমে থোড়গুলো ভাল ভাবেই ছাড়তে দেখা যায়। থোড় বের হওয়ার পর সবগুলোই সাদা সাদা চিটা দেখা যায়।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, এ বছর ব্রি-৬৭ ধানে ব্যাপক পরিমাণে ব্লাস্ট দেখা দিয়েছে। উপজেলার সবকয়টি হাওরপাড়ের কৃষকরা তাকে কেউ অফিসে এসে আবার অনেকেই মোবাইল ফোনে জানিয়েছেন ব্রি-৬৭ ধানে ব্লাস্ট আক্রমণের কথা। 

 


তিনি আরও বলেন, ব্রি-৬৭ ধানটি অনেক পুরনো হয়ে গেছে। ব্রি-৬৭ বীজ ধান ২০/২২ বছর আগের আবিষ্কৃত বীজ ধান। এ জন্য সরকার কোন কৃষককে প্রণোদনার বীজ হিসাবে কাউকে দেয়া হয়নি। সকল কৃষককে জানিয়ে দেয়া হয়েছে তারা যেন আগামীতে কোন কৃষক ব্রি-৬৭ বীজ ধান বপন না করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার