অতিথিদের আপ্যায়ন  করতে না পারায় বাদ পড়লেন শিক্ষক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৩ ০০:১৬

টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের ভ্রমণের খরচ ও আপ্যায়নের ব্যবস্থা করতে না পারায় ডিজি’র মনোনীত প্রতিনিধি থেকে বাদ পড়লেন তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 
সম্প্রতি সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কয়েকজন অতিথি এসেছিলেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে। এমতাবস্থায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মোবাইলে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলছিলেন তাঁহার কয়েকজন অতিথি টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাবেন, তাদের হাউজবোট ও স্কুলে রান্নাবান্না করে খাবারের ব্যবস্থা তার পক্ষ থেকে করার জন্য। এতে প্রধান শিক্ষক অপারগতা প্রকাশ করেন। এরপর থেকে তাহিরপুর উপজেলার এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রমে ডিজি’র মনোনীত প্রতিনিধির চিঠি তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেয়া হয় না। এ অবস্থায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুনামগঞ্জ শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় অথবা সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডিজি’র মনোনীত প্রতিনিধি করে থাকেন।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল কামাল বলেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আমাকে ফোন করে বলেছিলেন, তার কয়েকজন অতিথি আসবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। এ লক্ষ্যে তিনি তাদের হাউজবোট ও স্কুলে রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা করতে। উত্তরে তিনি বলেছিলেন, তিনি ফ্যামিলি নিয়ে তাহিরপুরে থাকেন না, একা থাকেন। এ অবস্থায় তিনি হোটেলে খাওয়াবেন বলে তাঁকে জানিয়ে দেন। এর পর থেকেই তিনি তাহিরপুর উপজেলায় এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে ডিজি’র মনোনীত চিঠি তাকে দেয়া হয় না।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, উর্ধ্বতন স্তরের লোকজন আসলে আমাদের একটু সেবা দিতে হয়। এজন্যই আমি তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলেছিলাম তাদের রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা করার জন্য। তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আপনার অতিথিদের রান্নাবান্না করে খাওয়াতে অপারগতা প্রকাশ করার কারণে আপনি শিক্ষক নিয়োগে ডিজি’র মনোনীত প্রতিনিধির চিঠি দেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মধ্যে একটু ভূল বোঝাবুঝি হয়েছে। আশাকরি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।


 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার