প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৬
তাহিরপুরে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাড. রনজিত সরকারের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ—১ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাড. রনজিত সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুছ ছোবাহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা আওয়ামী লীগের সদস্য ও বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু মিয়া, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন