প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৭:৩০
ইজারাধীন যাদুকাটা নদীতে বালু খেকোদের তাণ্ডবে হুমকির মুখে পড়েছে দেশের বৃহৎ লাল ফুলের শিমুল বাগান। রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের সামনের বিস্তীর্ণ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। সামান্য কিছু জায়গা রেখে বাকি অংশ থেকে বালু তোলায় পুরো শিমুল বাগান এখন নদীভাঙনের চরম ঝুঁকিতে। একই হুমকির মুখে নদীতীরবর্তী কয়েকটি গ্রামও। পরিস্থিতি দেখে ক্ষোভ জানিয়েছেন পর্যটকেরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন