জেলা কৃষকদলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২০:২৭

সু.খবর ছবি

জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

 


জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য শেরেনুর আলী।

 


এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ—সভাপতি আব্দুল মতিন, পৌর কৃষকদলের আহ্বায়ক রুমেন আহমদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালাচান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, জেলা চেম্বার অব কমার্সের সহ—সভাপতি জুয়েল মিয়া, পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাসসহ জেলা কৃষকদল, বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মী।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার