ধর্মীয় জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২১:৫১

প্রয়াত ছন্দা তালুকদারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয় সেন তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ধর্মীয় জ্ঞান যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে মল্লিকপুর শ্মশান কালী মন্দির, মহাপ্রভুর মন্দির (গোসাইবাড়ি) এবং বাঁধন পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় ২০ জন প্রতিযোগী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন।


আগামী ৩১ জুলাই বাঁধন পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।


আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ ও মানবিক আদর্শ বিকাশে উৎসাহ প্রদান। জয় সেন তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রতিযোগীকে নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 


প্রতিযোগিতাার সার্বিক সহযোগিতায় রয়েছে বাঁধন পাড়া দূর্গা মন্দির পরিচালনা কমিটি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার