প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৮:৪১
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি পরীক্ষায় বৈষম্য দূরীকরণ এবং পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে এইচএসসি—২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তব্য দেন আমিনুর রহমান পরান, আদনান ফুয়াদ নাবিল ও নাইম আহমেদ জামিল।
বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষার রুটিন একাধিকবার পরিবর্তন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণে ব্যর্থতা এবং পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ত্রুটি থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলে বন্যার কারণে শুধু একটি বোর্ডের পরীক্ষা স্থগিত রেখে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়ায় বৈষম্যের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা দাবি জানান, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সারা দেশে সমতার ভিত্তিতে পরীক্ষা নিশ্চিত করতে হবে, আগামী পরীক্ষা পুনঃনির্ধারণ করতে হবে এবং বোর্ডের মানসম্মত ও নির্ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে।
এ সময় বক্তারা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তারা ওই বক্তব্য প্রত্যাহার করে সারা দেশের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে আগামীকাল (বুধবার) পরীক্ষা শেষে সুনামগঞ্জ শহরের হোসেন বখ্ত চত্বরে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন