কোটি টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩, বাল্কহেড জব্দ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ০০:১৬

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সীমান্তসংলগ্ন বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় বিপুল পরিমাণ কাপড় জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয় এবং চোরাচালানের কাজে ব্যবহৃত স্টিল বডির দুটি বড় সাইজের বাল্কহেড জব্দ করা হয়েছে।

 


বুধবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানা—পুলিশের একটি দল বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত ব্যক্তিরা হলো— বালিকান্দি গ্রামের মৃত. সাহাজুদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৫০), মৃত. আবদুল সামাদের ছেলে আবদুল মান্নান (৫৫) এবং আবদুল মান্নানের ছেলে মো. মামুন মিয়া (২৬)।

 


পুলিশ জানায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারত থেকে শাড়ি, থান কাপড় ও লেহেঙ্গা এনে বালিকান্দি গ্রামের ওই বাড়িতে মজুত করা হয়েছিল। রাতের আঁধারে দেশের বিভিন্ন প্রান্তে এই মালামাল পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারিদের। অভিযানকালে ১৭টি বস্তায় রাখা ৬১৮ পিস বিভিন্ন রঙের ও ডিজাইনের ভারতীয় কাতান শাড়ি, ১০টি কমপ্লিট স্যুট কাপড়ের থান এবং ২টি ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে নদীপথে মালামাল পরিবহনে ব্যবহৃত দুইটি স্টিল বডির বড় সাইজের বাল্কহেড জব্দ করা হয়।

 


জব্দকৃত মালামাল ও নৌকার বাজারমূল্য ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কাপড় এবং দুটি বাল্কহেড নৌকা জব্দসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার