দিরাইয়ে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার 

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২০:২০

সু.খবর ছবি

দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সিলেট ও সুনামগঞ্জের একাধিক থানার পরোয়ানাভুক্ত আসামি।


পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আসাদুল ইসলাম ও এএসআই আব্দুল মোতালিবসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানার একটি হত্যাচেষ্টা ও মারামারির মামলার পরোয়ানাভুক্ত আসামি দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের মো. ফরহাদ চৌধুরীকে (২৬) গ্রেপ্তার করা হয়। এছাড়া দিরাই থানার জুয়া আইনের মামলার আসামি ভরারগাঁও গ্রামের একরাম (৩৯) এবং সিলেট শাহপরাণ (রঃ) থানার অস্ত্র মামলা ও জগন্নাথপুর থানার চুরি মামলাসহ তিন পরোয়ানার আসামি টংগর গ্রামের সাদ্দাম হোসেনকে (২৯) গ্রেফতার করে পুলিশ।

 


ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার