৫ম নাসরিন সুলতানা মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও ফারিহা একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৩:৩১

সু.খবর ছবি

‎৫ম নাসরিন সুলতানা মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণী ও প্রাথমিক বৃত্তি-২০২৫ পাওয়া ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকাল ১০টায় ফারিহা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



‎ফারিহা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নাসরিন সুলতানা মেধাবৃত্তি-২০২৫ পাওয়া ২৯ জন এবং সরকারি প্রাথমিক বৃত্তি-২০২৫ পাওয়া ১১ জনসহ মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

 



‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর-এর অনলাইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল ও শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার।

 



‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক রিপা দে। সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম।



‎অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী সীমান্ত মণ্ডল।

 



‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার