প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৮:৩২
গণপিটুনিতে আহত অভিযুক্ত যুবক আটক
সু.খবর ছবি
সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগে সাইফুল হক (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে ধর্ষক সাইফুলকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
আটককৃত সাইফুল হক সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর (বুড়িস্থল) গ্রামের সমরু মিয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা পৌর শহরের নতুন হাছননগরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই স্থানীয় জনতা অভিযুক্ত সাইফুলকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধারের পর চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
পরবর্তীতে আটক আসামি সাইফুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করছেন। রাতেই মামলা হবে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন