একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি শিক্ষা: নাছির চৌধুরী

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৯:০৯

সু.খবর ছবি

সুনামগঞ্জ—২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হলো শিক্ষা। তাই জাতিকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিএনপি সরকার। শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে লেখাপড়ায় অনেক সুনাম অর্জন করেছে আমাদের অজপাড়া গাঁয়ের বিবিয়ানা ডিগ্রি কলেজটি। এই কলেজও যেন জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়ায় এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সনদ প্রদান করে না, এটি একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে। 

 

রবিবার বিকাল ৩টায় দিরাই উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এলাকাবাসী ও বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে কলেজে নবনির্মিত একটি ৫তলা ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


এলাকার মুরুব্বি যুক্তরাজ্য প্রবাসী আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক জেনী রায়ের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুরিয়ান নাগরিক সমাজকর্মী তাইফুং জং, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো কামরুজ্জামান, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা পবিত্র মোহন দাস, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, সাংবাদিক রুদ্র মিজান, ব্যারিস্টার মাহদীন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, আব্দুল মান্নান, সামছুল ইসলাম বাবুল, কামরুল আলী প্রমুখ।  স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রিন্সিপাল নৃপেন্দ্র চন্দ্র দাস। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন চৌধুরী।

 


অনুষ্ঠানে নাছির চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক সমাজ। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধও অর্জন করতে হবে। মনে রেখো, একজন সৎ ও দক্ষ মানুষই সমাজে সবচেয়ে বেশি সম্মানিত হয়। এর আগে নবনির্মিত একটি একাডেমিক ভবনের উদ্বোধন ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার