জিম্বাবুয়েতে নাহিদ রানাকে খেলানো প্রয়োজন ছিল: হাবিবুল

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১০:৩১

সংগৃহীত ছবি 

জিম্বাবুয়ে সফরে একাধিক ক্রিকেটারের চোটে পড়া প্রধান নির্বাচক হাবিবুল বাশারের দৃষ্টিতে নিছক দুর্ঘটনা। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে গতিতারকা নাহিদ রানাকে অস্ট্রেলিয়া সফরে না পাওয়ার প্রসঙ্গ। এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো ক্রিকেটবিশ্বের জন্যও বড় ক্ষতি, বলেছেন হাবিবুল। 

 

 

এদিকে চিকিৎসার জন্য সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কথা নাহিদ রানা ও তাসকিন আহমেদের। দু’জনই সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। প্রধান নির্বাচকের মতে, ‘টেস্ট দলই আমাদের সবচেয়ে স্থিতিশীল। সাম্প্রতিক সিরিজগুলোতে ভালো খেলেছে। অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সবাই রোমাঞ্চিত। শেষ মুহূর্তে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট আমাদের পরিকল্পনায় বড় প্রভাব ফেলে। অপেক্ষা করেছি, যদি অন্তত কেউ এক টেস্টের জন্যও ফিট হয়ে ওঠে। সব সময় সেরা একাদশ পাওয়া যায় না। যারা ফিট তাদের নিয়েই সেরা সম্ভাব্য দল গঠন করেছি।’

 

 

প্রধান নির্বাচক বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাকের আলী আবার নিজেকে প্রমাণ করেছে। মাহিদুল ব্যাকআপ উইকেটকিপার হিসাবে আমাদের পরিকল্পনায় ছিল। লক্ষ্য শুধু সিরিজ নয়, সামনে বড় সূচি মাথায় রেখে খেলোয়াড়দের প্রস্তুত রাখা। দলে অনেক বেশি বাঁ-হাতি ব্যাটার। একজন ডান-হাতি ওপেনারের প্রয়োজন। সৌম্য অভিজ্ঞ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তার আছে। এজন্য তাকে নেওয়া।’

 

 

নাহিদ রানার ওয়ার্কলোড সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়েছে বলে হাবিবুল জানান। তিনি বলেন, ‘এখন জিপিএস ডেটার মাধ্যমে প্রতিটি পেস বোলারের কাজের চাপ হিসাব করা হয়। জিম্বাবুয়েতে তাকে খেলানোর প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনকভাবে সে চোট পেয়েছে। এমন চোট অনুশীলনেও বা অস্ট্রেলিয়ায় গিয়েও হতে পারত। পেস বোলারদের ক্ষেত্রে ইনজুরির ঝুঁকি পুরোপুরি দূর করা যায় না, যতটা সম্ভব কমিয়ে রাখা যায়। নাহিদকে না পাওয়া বড় ধাক্কা। বিশ্ব ক্রিকেটে তার মতো গতির বোলার খুব বেশি নেই। তাকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। অস্ট্রেলিয়াও প্যাট কামিন্সকে ছাড়া খেলেছে, আমাদেরও নাহিদকে ছাড়া খেলতে হবে। তাসকিন, হাসান মাহমুদ, খালেদ ও ইবাদতকে নিয়েই সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার