প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৯:৩৩
সু.খবর ছবি
ধর্মপাশা উপজেলায় সম্মিলিত উলামা পরিষদের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাজার জামে মসজিদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে মাওলানা আমিনুল ইসলাম সভাপতি, মাওলানা মাহমুদ হাসান মজুমদার ও মুফতি মুহসিন উদ্দিন সাংগঠনিক সম্পাদক হিসেবে তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৬৮ জন উলামায়ে কেরাম ভোট প্রদান করেন। এর মধ্যে সভাপতি পদে মাওলানা আমিনুল ইসলাম পেয়েছেন ৭০ ভোট, সাধারণ সম্পাদক পদে মাওলানা মাহমুদ হাসান মজুমদার পেয়েছেন ৭৬ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মুফতি মুহসিন উদ্দিন পেয়েছেন ৩৮ ভোট। শেষে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুখলেসুর রহমানের দোয়ার মাধ্যমে নির্বাচন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন