বিদায়ী কমিটিকে সম্মাননা, নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৯:৪২

ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠন

সু.খবর ছবি

ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় উপজেলা সদরের চৌধুরী মার্কেটের দক্ষিণ পাশে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি রতিলাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি। 


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিপ্রেশ রায় বাপ্পিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে বিদায়ী কমিটির সভাপতি দুলাল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিদায়ী কমিটির সকল সদস্যকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নবগঠিত কমিটির সভাপতি রতিলাল সরকার, সাধারণ সম্পাদক অজয় চন্দ্র সিংহসহ ২১ সদস্যের নতুন কমিটিকে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।


অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নবগঠিত কমিটির সহ—সভাপতি দীপক চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার এবং সংগঠনের বিদায়ী সভাপতি ও পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সরকার।


সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিকের স্মৃতিস্মারক প্রধান অতিথি বিপ্রেশ রায় বাপ্পির হাতে তুলে দেওয়া হয়।


উল্লেখ্য, ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, মানবিক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


প্রধান অতিথি বিপ্রেশ রায় বাপ্পি তাঁর বক্তব্যে বলেন, ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে— এটাই প্রত্যাশা। তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের যেকোনো প্রয়োজন ও কল্যাণমূলক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার