জগন্নাথপুরে ৩০ লাখ টাকার কৃষি ঋণ পেলেন কৃষকরা 

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৯:৪৮

সু.খবর ছবি

জগন্নাথপুরে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্য ঋণ বিতরণ হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার জোনাল অফিসার আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ। 

 


বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল—আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস,এম. এমদাদুল হক ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার  ব্যবস্থাপক মো. জহির উদ্দিন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, এনসিসি ব্যাংক ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, পূবালী ব্যাংক ব্যবস্থাপক এমদাদুল হক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক ইমান সারোয়ার ও কৃষক জুয়েল মিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়া পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।

 


বক্তারা বলেন, কৃষকরাই গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও হয়রানিমুক্ত ঋণ সুবিধা দেওয়া হলে তারা জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবেন। একই সাথে, কৃষকদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে ডেটা সংগ্রহ, তথ্য সহজীকরণ এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার ওপর তারা বিশেষ জোর দেন।  সভা শেষে উপজেলার ২১ জন কৃষকের হাতে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকার কৃষি ঋণ হস্তান্তর করা হয়। 


এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, পৌর বিএনপি নেতা হাবিল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার