শাল্লায় চারাগাছ বিতরণ

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৯:৫১

সংগৃহীত ছবি 

শাল্লা উপজেলায় চারাগাছ বিতরণ করেছেন সুনামগঞ্জ—২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এসময় বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। চারাগাছ সঠিকভাবে পরিচর্যার জন্য সাথে প্রয়োজনীয় জৈবসারও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জেলা পরিষদ ডাকবাংলোর সামনে চারাগাছ বিতরণ করা হয়। 

 


সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিবেশ রক্ষার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শাল্লা উপজেলায়ও চারাগাছ বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। 

 


কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়ের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ:দা) এস আই শওকত আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, নিত্যানন্দ দাস, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ রুদ্র মিজান সহ শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার