প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২০:০৩
মানবাধিকার, ন্যায়বিচার, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ-কে ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করেছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (International Human Rights Society), বাংলাদেশ চ্যাপ্টার।সংগঠনটির পক্ষ থেকে প্রদত্ত সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে, সফল কাজী ও নিকাহ রেজিস্ট্রার হিসেবে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ সাবেক সহকারী মৌলভী ও বর্তমানে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন এবং শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।রাজধানীর হোটেল অরনেট (থ্রি স্টার হোটেল), ৩০, বিজয়নগর, ঢাকা-এ আয়োজিত এক অনুষ্ঠানে ১৮ জুলাই ২০২৬ (শনিবার) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননাপত্রে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টার-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. টি. এম. মমতাজুল করিম এবং উপদেষ্টা বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া-এর স্বাক্ষর রয়েছে।
সম্মাননা লাভের প্রতিক্রিয়ায় কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি এ সম্মাননার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই অর্জনে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।উল্লেখ্য, কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ গত ৪ মে ২০২৬ সালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ ফোরামের পক্ষ থেকে সফল কাজী ও নিকাহ রেজিষ্ট্রার ও সমাজসেবায় অবদানের জন্য মে দিবস স্মৃতি সম্মাননা-২০২৬ অর্জন করেন।
কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ- শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য কর্মশালা, "বই পড়া" কর্মসূচি" প্রতিযোগিতায় "উম্মুক্ত ক্যাটাগরিতে" অংশ গ্রহণ করে "১ম স্থান" অর্জন করেন।তিনি ২০২৪ সালে ঢাকায় এক অনুষ্ঠানে স্বধীনতা স্মৃতি সম্মাননা-২০২৪ গ্রহণ করেন।
ফ্রেন্ড ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ(এফআইভিডিবি), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর পক্ষ থেকে কবি ও সাংবাদিক কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ নিকাহ ও তালাক রেজিষ্ট্রার জয়কলস ইউনিয়ন ও সাবেক সভাপতি শান্তিগঞ্জ প্রেসক্লাব কে শিশু বিয়ে প্রতিরোধে অনন্য ভূমিকার জন্য সম্মাননা স্মারক-২০২৪ প্রদান করেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে বেগম রোকেয়া সাখাওয়াত এ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক-২০১৮ অর্জন করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন